投稿

9月, 2022の投稿を表示しています

মরু আরব এবং জমজম কুপের গুরুত্ব

イメージ
  ভূমিকা  জুডিও খ্রিস্ট ধর্মের মতই ইসলাম ধর্মের সাথে সেই শুরু থেকেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পৌত্তলিকতার নানান প্রথা। ইসলাম ধর্মটি সত্যিকার অর্থে পৌত্তলিকতা, ইহুদি-খ্রিস্টান-সাবেইন-জরাথুস্ট্রবাদের একটি সংমিশ্রণ। মুহাম্মদ তার জীবনে বিভিন্ন মানুষের সংস্পর্শে এসেছেন, তাদের কাছ থেকে বিভিন্ন উপকথা শুনেছেন। তিনি যেসব ধর্মের মানুষদের সংস্পর্শে এসেছেন, দেখেছেন, সেগুলোর মধ্য থেকে কিছু অংশ তিনি হয়তো সত্য বলে মনে করেছেন, অথবা তার মনে যে কথাগুলো খুব প্রভাব বিস্তার করেছে, পরবর্তীতে সেগুলো তিনি নিজ ধর্মে গ্রহণ করেছেন। এই লেখাটির উদ্দেশ্য হচ্ছে এটি প্রমাণ করা যে, নবী মুহাম্মদ তার নতুন ধর্মের প্রায় সকল নিয়মকানুনই সেই সময়ে প্রচলিত বিভিন্ন ধর্ম থেকে গ্রহণ করেছেন এবং নিজের মত করে কিছুটা সংশোধন করে নিয়েছেন। সেইসাথে এটিও প্রমাণ করা যে, ইসলামের দাবী অনুসারে বাদবাকি সকল ধর্মই পৌত্তলিকতা দ্বারা দূষিত হয়েছে, শুধুমাত্র ইসলামই পৌত্তলিকতার সম্পূর্ণ বিপরীত, এই দাবীকে ভুল প্রমাণ করা। পড়ার সময় মনে রাখতে হবে, ইসলাম সত্য নাকি মিথ্যা ধর্ম, সেটি এই লেখাটির আলোচ্য বিষয় নয়। ইসলামপন্থী বিখ্যাত আলেমগণ সেইসব পৌত্ত...